ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শাজাহানপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল এক প্রতিবন্ধী শিশুর

‎আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে পুকুরের পানিতে ডুবে মোঃ বাধন (৯) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রামের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাধন ওই এলাকার রাজমিস্ত্রি আরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাধন জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী ছিল। বুধবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলাধুলা করার সময় সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চোপিনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “শারীরিক সীমাবদ্ধতার কারণে শিশুটি স্বাভাবিক চলাফেরা করতে পারত না। দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।”

শাজাহানপুর থানার বিট কর্মকর্তা সাব-ইনস্পেক্টর (এসআই) আব্দুস সালাম জানান, ঘটনাটির বিষয়ে এখনও লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাননি। তবে পুলিশ খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। শিশু বাঁধনের এই আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শাজাহানপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল এক প্রতিবন্ধী শিশুর

সর্বশেষ পরিমার্জন : ০৭:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬