ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শাজাহানপুরে মদপানে ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৭৬ বার পঠিত

মো: আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২ অক্টোবর দুর্গাপুজার দশমির দিন সন্ধ্যায় উপজেলার খোট্টাপাড়া গ্রামের ৫ জন এক সাথে মদপান করে। এরপর নিজ নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভর্তির দিনেই মিজানুর রহমান লিটন (৫৫) নামের এক জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা নাহিদুল সোনার (২৭) এর গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ১০টা ১০ মিনিটে এবং আজ শুক্রবার মানিক আকন্দ (৩০) এর মৃত্যু হয়েছে। নাহিদুল ইসলাম শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের আব্দুল হান্নান সোনারের ছেলে এবং মানিক আকন্দ একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
এছাড়া আব্দুল্লাহেল কাফি (৩০) ও রঞ্জু মিয়া (৩০) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উভয়ই উপজেলার খোট্টাপাড়া গ্রামের বাসিন্দা।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম মদপানের ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উক্ত ঘটনায় শাজাহানপুর থানায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। মিজানুর রহমান লিটনের লাশ পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে মৃতদেহ নেওয়ার জন্য আবেদন করলে, বিনা ময়নাতদন্ত লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নাহিদুল ইসলাম এবং মানিক আকন্দের লাশ ময়নাতদন্ত শেষে পরিবার নিকট হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:




















