
আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রে’প্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নেতার নাম জাকারিয়া ওরফে সুমন। তিনি চোপীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৩৫ মিনিটে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের দিকনির্দেশনায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চোপীনগর এলাকা থেকে তাকে গ্রে’প্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত জাকারিয়া সুমন শাজাহানপুর উপজেলার শাহানগর গ্রামের আজিজার রহমানের ছেলে। গত বছরের ০৮ মার্চ সুমনের বিরুদ্ধে জিআর ৮০/২৫ নম্বর মামলা রয়েছে। উপজেলার শাকপালা এলাকায় বি’স্ফোরণ এবং নুরু বাহিনীর সঙ্গে থানা ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রে’প্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রে’প্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











