ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শাহমখদুমে র্যাবের অভিযানে রিভলভার ও গুলি উদ্ধার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ৭৬ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। তবে অভিযানের সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক কারবার, অবৈধ অস্ত্র ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ মার্চ ২০২৬) দিবাগত রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে র্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি তৈরি রিভলভার (মেড ইন ইউএসএ) এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে কোনো ব্যক্তি উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে কারা এসব অস্ত্র সেখানে রেখে গেছে তা শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
অভিযান চলাকালে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি আইনানুগ পদ্ধতিতে জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য র্যাব-৫ এর সিপিএসসি ইউনিটের তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


















