ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শিবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৭৩ বার পঠিত

শিবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র্যালি, মতবিনিময় সভা, বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদস্য এ কে এস রোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্কা মুসহাক আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তি শাহিন আকতার, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার সহ অন্যরা।
পরে বিতর্ক প্রতিযোগিতায় রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদালয় দল। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ তুলে দেয়া হয়। এর আগে পৌর চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
আরও পড়ুন:


















