ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
শিবগঞ্জে হাতেনাতে আটক পরকীয়া প্রেমিক যুগল

রায়হান, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ১২৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাতেনাতে প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয়রা। শনিবার দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আটককৃত প্রেমিক যুগল শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়ার-উত্তর মাথা গ্রামের দুই সন্তানেন জননী ও আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা (৩০) ও একই এলাকার দুরুল হোদার ছেলে এক সন্তানের জনক আবু হায়াত (৩৫) দুইজনের প্রায় ৬/৭ বছর ধরে পরকিয়ায় জড়িত। তাদের পরকিয়ার বিষয় জানাজানি হলে প্রায় ৬ মাস আগে তাদের হাতেনাতে আটক করে এলাবাসি। ওই সময় স্থানীয়রা সমাধান৷ করে তাদের সতর্ক করে দেয়।
কিন্তু রবিবার সাবিনা বেগমের স্বামী ফজরের নামায আদায় করতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে প্রেমিক আবু হায়াত বাড়িতে ঢুকে যায়। নামাজ আদায় করে বাড়িতে এসে স্বামী আশরাফুল ইসলাম তাদের হাতেনাতে আটক করে বেঁধে রাখে। এদিকে প্রেমিকা সাবিনা বেগম জানান, আবু হায়াত আমার সাথে জোর করে সস্পর্কে জড়ায়। তার সাথে আমার ১ বছর ধরে সম্পর্ক। অন্যদিকে, প্রেমিক আবু হায়াত বলেন মেয়ের ডাকে মাঝে মাঝে আসতেন এবং মোবাইল ফোনে কথা বলতাম। এব্যাপারে স্বামী আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি একজন দিনমজুর। ইটভাটায় কাজ করি। আমার দুটি সন্তান রয়েছে। সাবিনার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় ১২ বছর হলো। আমার স্ত্রীর চালচলন স্বভাবগত ভালো দেখছি না বেশ কিছু দিন থেকে। এর আগে তাদের দুইজনকে প্রায় ৬ মাস আছে আটক করা হয়েছিল। কিন্তু দু’টি সন্তানের কথা চিন্তা করে এলাকাবাসী সমাধান করে দেয় এবং তাদের সতর্ক করেন। এদিকে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য গাজলুর রহমান জানান, রবিবার পরকিয়ার জেরে ছেল-মেয়েকে আটক করা হয়েছে। তাদের এই পরকিয়া দীর্ঘদিনের। এর আগে একবার তাদের সমাধান করে দেয়া হয়েছিলো। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া সতত্যা নিশ্চিত করেন।
আরও পড়ুন:



















