ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শিবগঞ্জে ৫৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ

রায়হান আলী,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ৫৮ বার পঠিত

রায়হান আলী,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ এলাকায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এ সময় ৫৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল আসিফ এবং সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা এ সহায়তার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















