ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ- সভাপতি আহসান, সম্পাদক তারেক

রাজশাহী সংবাদদাতা
- সর্বশেষ পরিমার্জন: ১১:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৭৩ বার পঠিত

“গণমাধ্যমকর্মীদের কল্যাণে” এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আত্মপ্রকাশ করেছে ‘শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন’।
সোমবার রাতে শিবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এসময় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি তারেক রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মামুন উর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি শামসুন্নাহার সোহানা, কোষাধ্যক্ষ আমার বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিক ইসলাম সিকো, নির্বাহী সদস্য বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন,বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম, এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন।
নতুন সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন” হবে একটি অরাজনৈতিক, পেশাজীবী সংগঠন যা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে কাজ করবে।
আরও পড়ুন:




















