ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শুধু ভালো ফল নয়,নৈতিক মানুষ হতে হবে: এমপি ফজলুল হক মিলন

মোঃ রায়হান মাহামুদ:   গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

রোববার সকালে গাজীপুরের পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফজলুল হক মিলন বলেন, শিক্ষার মানোন্নয়ন, দক্ষ, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সরকার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক নিজের জীবন এবং একটি সুন্দর পরিবারকে ধ্বংস করে। তাই মাদককে ‘না’ বলতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভালো ফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার কর্মকর্তা এবং পূবাইল আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি এম. রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের গভর্নিং বডির সদস্য ও অধ্যাপক মো. ফাইজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন পূবাইল আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ, পুবাইল থানা বিএনপির সভাপতি মো. মনির হোসেন শিকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার এবং কলেজের গভর্নিং বডির সদস্য সাখাওয়াত হোসেন খোকন।

এ সময় উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা, ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মো. পনির হোসেনসহ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে এইচএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মেধার বিকাশ, কাঙ্ক্ষিত ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের সার্বিক কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গোবিন্দগঞ্জে তিন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের মনোকষ্টের অবসান

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

‎বিধি বহির্ভূতভাবে সার বিক্রি: চিরিরবন্দরে মেসার্স জাহানারা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শুধু ভালো ফল নয়,নৈতিক মানুষ হতে হবে: এমপি ফজলুল হক মিলন

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬