ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
শুরায়ি নেজামের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

সিনি: স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬৭ বার পঠিত

টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত বিশ্ব ইজতেমার মাঠ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাবলিগের শুরায়ি নেজামের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে মাঠ বুঝিয়ে দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ওয়াহিদ হোসেন। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা ও তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন এবং আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ি নেজামের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উক্ত প্রজ্ঞাপনের আলোকে যথাযথ প্রশাসনিক তত্ত্বাবধানে টঙ্গী ইজতেমা ময়দান তাবলীগের শুরায়ী নেজামের দায়িত্বশীলদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে তাবলিগের শুরায়ী নেজামের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সকল কার্যক্রম শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হবে। ইজতেমার ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভ্র জ্যোতি বড়াল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিএমপি হাফিজুর রহমান, শুরায়ী নেজামের ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ইঞ্জিনিয়ার মেসবাহ, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, ওলিউল্লাহ, জমির আলী, মাওলানা যোবায়ের, তারেক রহমান, আবু উবায়দা প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
আরও পড়ুন:





















