ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শ্রীপুরে অজ্ঞাত ষাটোর্ধ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

জিয়াউর রহমান,(মাগুরা)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৫৯ বার পঠিত
জিয়াউর রহমান,(মাগুরা):  মাগুরার শ্রীপুরে ষাটোর্ধ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর এলাকার লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় নাকোল পুলিশ ক্যাম্প।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোরাননগর এলাকায় লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, রাতে কোন চলন্ত গাড়ির সাথে দূর্ঘটনায় ওই ব্যক্তিটির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যাইনি।
এ ব্যাপারে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান জানান, উনি আমার ইউনিয়নের বাসিন্দা না। তার মরদেহটি স্থানীয়রা লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তিটি প্রতিবন্ধী বলে অনুমান করা যায়। তবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শ্রীপুরে অজ্ঞাত ষাটোর্ধ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

সর্বশেষ পরিমার্জন: ০২:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬