ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শ্রীপুরে আলোচিত নুরুজ্জামান হত্যাকান্ডের ঘটনায় দেলোয়ারকে আটক করেছে পুলিশ

মোঃ আল-আমিন
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ৬৯ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদে আলোচিত নৌকা ভ্রমণে গিয়ে নুরুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজনকে আটক করেছে গাজীপুর ডিবি পুলিশ, আটককৃত যুবকের নাম দেলোয়ার। আটককৃত দেলোয়ার (৩০) উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আঃ হাই এর ছেলে, বরমী পুরাতন বাস স্ট্যান্ড তার নিজ দোকান থেকে ডিবি পুলিশ গতকাল ১২ এপ্রিল শনিবার সকালে গ্রেফতার করে। উল্লেখ্য পিকনিকের নৌকা আটকিয়ে দুর্বৃত্তের হামলায় নিহত হন নুরুজ্জামান।
গত ১ জুলাই ২০২৪ (সোমবার) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের বটতলা খিরু নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নুরুজ্জামান (৩০) পশ্চিম সোনাব গ্রামের রুহুল আমিনের ছেলে, সে পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন। নুরুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় শ্রীপুর মডেল থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যাহার মামলা নাম্বার ০৭ তাং ০২/০৭/২৪ ইং।
নিহত নুরুজ্জামানের বড় ভাই আব্দুল হামিদ বলেন, গতকাল সকালে গাজীপুর ডিবি পুলিশ দেলোয়ার কে বরমী পুরাতন বাস স্ট্যান্ড তার নিজ দোকান থেকে গ্রেফতার করে, দেলোয়ার আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সে তার দলবল নিয়ে আমার ভাইকে হামলা করে, আমরা তার সঠিক বিচার দাবি করছি। এ বিষয়ে গাজীপুর ডিবি পুলিশের এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা বাবলু জানান সন্দেহজনকভাবে দেলোয়ারকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:




















