ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শ্রীপুরে কারখানায় ডাকাতি র্যাবের অভিযানে তিন ডাকাত গ্রেফতার

মোঃ আল-আমিন
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৭২ বার পঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুরের শ্রীপুর উপজেলার ডোমবাড়ীচালা এলাকায় এটিএস অটো সোয়েটার লিমিটেড ফ্যাক্টরিতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় সংঘটিত এই ঘটনায় একটি সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফ্যাক্টরির মেইন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ ঘটনায় গত বুধবার (২৩ এপ্রিল ২০২৫) আনুমানিক রাত ১১.৪০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
ডাকাতরা তিনজন নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ফ্যাক্টরির ইলেকট্রিক সাব স্টেশন রুমে আটকে রাখে। তারা প্রায় ২ কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক ক্যাবল (৩০ হাজার ফুট), ইউপিএস ক্যাবল, এবং প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি লুট করে কাভার্ডভ্যান ও পিকআপে করে পালিয়ে যায়।
এ ঘটনায় ফ্যাক্টরির প্রশাসনিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৭, তারিখ ২১ এপ্রিল ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন আসামিরা হলেন— ১.মোঃ চাঁন মিয়া (২৮), পিতা সৈয়দ আলী, গ্রাম-মানুখোলা, বৈরাগিরচালা, শ্রীপুর, জেলা-গাজীপুর। এবং ২.অনিল বাবু (৩৬), পিতা কৃষ্ণ, গ্রাম-মরিরচালা, সাগরদিঘী, ঘাটাইল, জেলা-টাঙ্গাইল। ৩.মোঃ রুহুল আমিন (৩৫) পিতা-মোঃ আঃ রহমান, গ্রামে-হাতিলেট, বাউলাবাজার, ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর, বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, ২৩ এপ্রিল ২০২৫ইং রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করে র্যাব।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ১০,৩৭০/- টাকা নগদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনাটি স্থানীয় এলাকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
আরও পড়ুন:

















