ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্রীপুরে বিআরডিবির উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক ও গাছের চারা বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র সুফলভোগী সদস্যদের নিয়ে পুঁজি গঠন, ঋণ কার্যক্রম, যৌতুক প্রথা নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা বিআরডিবির আয়োজনে ভাংনাহাটি দক্ষিণ সমবায় সমিতি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব আরিফা আক্তার। তিনি সমবায়ভিত্তিক সঞ্চয় ও পুঁজি গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, অর্থনৈতিক স্বাবলম্বিতার পাশাপাশি যৌতুকমুক্ত সমাজ গঠন এবং নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরডিবির পরিদর্শক আনোয়ার হোসেন, ভাংনাহাটি দক্ষিণ সমবায় সমিতির সভাপতি রাহাত হাসান জুয়েল এবং সমিতির সদস্যবৃন্দ।
বৈঠক শেষে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শ্রীপুরে বিআরডিবির উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক ও গাছের চারা বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬