ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
শ্রীপুরে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১৭২ বার পঠিত

গাজীপুরে শ্রীপুরে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মন্ডল। মঙ্গলবার (৪মার্চ) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দৈনিক আমার সময় ‘ পত্রিকায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ৮জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিলেন স্বেচ্ছাসেবকদলকর্মী! শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো এবং মনগড়া সংবাদ প্রকাশ করে। ওই ঘটনার সাথে আমরা জরিত নয়। সামাজিক যোগাযোগে অপপ্রচারে ব্যর্থ হয়ে ওই প্রতিনিধিকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি পক্ষ আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। যে সংবাদের তথ্যের বিষয়ে আমি অবগত নই। ওই প্রতিবেদনে আমিসহ নেতাকর্মী ও এলাকাবাসী বিভ্রান্ত হচ্ছে। আমাকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানান।
আরও পড়ুন:



















