ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শ্রীমঙ্গলে বজ্রপাতে আহত পিতা-পুত্র

তিমির বনিক, নিজস্ব
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ৩৩ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে পিতা-পুত্র মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ই এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরে দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- কালাপুর ইউনিয়নের নয়ানশ্রী (নরপুর) গ্রামের কৃষক শফিক মিয়া (৫০) তাঁর ছেলে সাইদুল (২২)।
স্থানীরা জানান, সকালে শফিক মিয়া ও তার ছেলে সাইদুলকে নিয়ে হাওরে কৃষিকাজ করতে যান। দুপুরের দিকে বজ্রপাত হলে তারা মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে হাওরে থাকা প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে শফিক মিয়াকে চিকিৎসার জন্য তাকে ভর্তি করান ও তাঁর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। বর্তমানে সাইদুলের অবস্থা আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানান।
তারা আরো জানান, বজ্রপাত সরাসরি তদের উপর না পরলেও সাইদুলের গলায় থাকা রুপার একটি চেইনটিতে বিদ্যুতায়িত হয়ে গলার চেনটি গলে চামড়া পুড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
আরও পড়ুন:




















