ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
শ্রীমঙ্গল চুরি যাওয়া ৪গরু উদ্ধারসহ গ্রেপ্তার-২

তিমির বনিক নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ১৪৯ বার পঠিত

গত ২৩ ফেব্রুয়াররি দিবাগত রাত অনুমান ১টার থেকে রাত ৩ টার মধ্যে সময়ে অজ্ঞাতনামা চোরেরা পরস্পর সঙ্গোপনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত সাইটুলা গ্রামের বিশ্বনাথ গোয়ালার বসতবাড়ীর গোয়াল ঘর থেকে ৫ টি গরু চুরি করে নিয়া যায় চুরেরা।
উক্ত ঘটনার বিষয়টি নিয়ে বিশ্বনাথ গোয়লা থানায় অভিযোগ দায়ের করলে থানার ওসি মোঃ আমিনুল ইসলামের নির্দেশনা মোতাবেক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ৫ই মার্চ রাতের দেড়টার সময় শ্রীমঙ্গল সদর ইউপির অন্তর্গত নোয়াগাঁও সাকিনস্থ কাদির মিয়া ও তাজদু মিয়া‘ উভয়ের গোয়াল ঘর থেকে ৪টি গরু উদ্ধার পূর্বক ঘটনায় জড়িত নোয়াগাঁও এর বাসিন্দা মৃত মবত মিয়ার ছেলে কাদির মিয়া (৩৬), একই এলাকার মৃত মকসুদ উল্ল্যার ছেলে মোঃ তাজুদ মিয়া (৪৫)কে আটক করে থানায় নিয়ে আসা হয়। বুধবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:



















