ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীরা, ছাত্র-জনতার বিক্ষোভ

মোঃ রেজাউল হক রহমত ,ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৬৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় প্রশাসনে আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীদের নানা ষড়যন্ত্র ও বদলি বাণিজ্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘নবীনগরের ছাত্র-জনতা’ ব্যানারে স্থানীয় সমবায় মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু করেন তারা। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে নবীনগর প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হন। পরে সেখান থেকে পৌরসভার কার্যালয়ে গিয়ে তারা বিক্ষোভ করেন।
ছাত্র-জনতার অভিযোগ- নবীনগর স্থানীয় প্রশাসনে এখনো সক্রিয় আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীরা। তারা বদলি বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িত। তাদের একে অপরের যোগসাজসে পৌরসভার প্রধান সহকারী আব্দুল মোমেনকে কুমিল্লার চৌদ্দগ্রামে বদলি করা হয়। মোমেন ভালো মানুষ, যে কারণে তাকে বদলি করা হয়েছে।
মোমেনের বদলির মূলহোতা পৌরসভার স্টোর কিপার জায়েদ হোসেন। তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন।
সমাবেশে বক্তব্য দেন নবীনগর উপজেলার সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন রাজু। তিনি বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো আওয়ামীপন্থীদের কথামতো কাজ করছেন।
তারা সৎ কর্মকর্তাদের বদলি করছেন। এখন থেকে আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। যারা অন্যায়-অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে ছাত্র-জনতার এই কর্মসূচি চালাকালে পাশ দিয়ে যাচ্ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী। এ সময় ছাত্র-জনতা ইউএর’র কাছে তাদের দাবিগুলো তুরে ধরেন।
ইউএনও দাবির বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অভিযোগের বিষয়ে জানতে স্টোর কিপার জায়েদ হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ইউএনও রাজীব চৌধুরী নাগরিক ভাবনা কে বলেন, ছাত্র-জনতার বক্তব্য শুনেছি। তাদের দাবিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীরা, ছাত্র-জনতার বিক্ষোভ

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫