ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সদ্য কমিটি থেকে দুইজনের পদ সাময়িক স্থগিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৭৫ বার পঠিত

পিরোজপুর অফিস ও নেছারাবাদ প্রতিনিধি :: পিরোজপুর সদ্য জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণার তিন দিনের মাথায় যুগ্ন আহবায়ক মো. অলিউল ইসলাম মিলন এবং সদস্য মো. আরিফুল হক নামে দুইজনের পদ স্থগিত করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। যুগ্ন আহবায়ক মো. অলিউল ইসলাম মিলন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মো: আব্দুর রব ডালিম এর ছেলে। কমিটির অপর সদস্য মো. আরিফুল হক পিরোজপুর সদরের বাসিন্দা। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মো. অলিউল ইসলাম মিলন বলেন, আমি ছাত্র জীবন থেকে ছাত্রদল করে কলেজ ছাত্রদলের গুরুপ্তপূর্ন পদে দায়িত্ব পালন করেছি। দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জেলা যুবদলের গুরুপ্তপূর্ন পদে দায়িত্বভার পেয়েছি। তবে একদল লোক সর্বত্র ষড়যন্ত্র চালাচ্ছে। দল যা সিদ্ধান্ত নিয়েছে আমার জন্য শিরদার্য। তবে অচিরেই সকল ষড়যন্ত্র বিনাশ হবে। পিরোজপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: কামরুজ্জামান তুষার বলেন, আমাদের কমিটি হওয়ার পর তাদের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের সাথে গভীর সম্পর্ক ছিল এমন কিছু অভিযোগ পেয়েছি। তাই সাথে সাথে কেন্দ্রীয় নির্দেশে দল থেকে তাদের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তাদেরকে দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত চলমান। জানা গেছে, গত ২৬ জুন আহবায়ক সহ মোট ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হয়। সেখানে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মো: অলিউল ইসলাম মিলন-কে যুগ্ন আহবায়ক করা হয়। পরে ২৯ জুন সন্ধ্যার পরে কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দল থেকে ওই সির্দ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন:



















