ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বিলুপ্তির পথে মুন্ডাদের মাতৃভাষা
সংরক্ষণে মুন্ডা জনগোষ্ঠীর সাথে মত বিনিময়

কয়রা (খুলনা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১০৯ বার পঠিত

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.45555556, 0.45555556); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 101.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

খুলনার কয়রা উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষুদ্র নৃ-তান্তিৃক আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের দেড় হাজারের বেশি মানুষের বসবাস। মুন্ডাদের নিজস্ব ভাষা ‘মুন্ডারি’। কিন্তু এর কোনো লিখিত রূপ নেই, কালের বিবর্তনে হারিয়ে গেছে বর্ণমালা। শুধু মুখে মুখে প্রচলিত কথ্য ভাষাও আজ বিলুপ্তির পথে।
শুক্রবার (২৩ মে) বিকাল ৩ টায় ২নং কয়রা নলপাড়া মুন্ডা কমিউনিটিতে খুলনা অঞ্চলের কয়রা উপজেলায় বিপন্ন ভাষা সংরক্ষণের উদ্দেশ্য মুন্ডা জনগোষ্ঠীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।
মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকার কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন অধ্যাপক মোঃ সামিউল হক, মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন,অর্থ ও প্রশিক্ষন) আবুল কালাম ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক খিলফাত জাহান যুবাইরার পরিচালনায়
এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহকারি পরিচালক খুজিস্তা আক্তার বানু, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আদিবাসী ফোমারের খুলনা জেলা আহবায়ক বলাই কৃঞ্চ মুন্ডা, সাধনা মুন্ডা,কবিতা মুন্ডা, শায়ন্তী মুন্ডা, সুব্রত মুন্ডা প্রমুখ। মতবিনিময় সভায় কয়রা উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী মু্ডা ও মাহাতো পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মুন্ডা জনগোষ্ঠীর ভাষা সংরক্ষনে পদক্ষেপ গুলো গ্রহন করা জরুরী, যাতে তাদের ভবিষাৎ প্রজন্ম ভাষা ও সাংস্কৃতির সংগে পরিচিত হতে পারে।
আরও পড়ুন:





















