ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
সংরক্ষিত নারী আসনে বিএনপির জেবা আমিন খান মনোনীত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ২১ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (২০ এপ্রিল) দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ জেবা আমিন খানসহ মোট কয়েক ডজন নেত্রী স্থান পেয়েছেন।
এছাড়াও মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানাও মনোনয়ন পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
তালিকা প্রকাশের পর দলীয় অঙ্গনসহ রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, সংসদে নারীর অংশগ্রহণ আরও জোরদার করতেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।



















