ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সংসদ নির্বাচনে ঢাকা – ১৯ আসনে দশ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আকতার হোসেন, সাভার:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৫৪ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। সাভার উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে,সোমবার ( ২৯ ডিসেম্বর ) বিকেল ৫টা পর্যন্ত ঢাকা -১৯ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মোঃ আফজাল হোসেন, জাতীয় পার্টির মোঃ বাহাদুর ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফারুক খান, খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চৌধুরী হাসান সাহরাওয়ার্দী এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ হারুনুর রশিদ। নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, ঢাকা–১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। বিপুল সংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ফরম জমাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের আদর্শ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ঢাকা -১৯ আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং ৪ জন নির্ধারিত সময়ের মধ্যে ফরম জমা দেননি।
আরও পড়ুন:


















