ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সংসদ নির্বাচন ঘিরে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৭ বার পঠিত
 সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়া-৩ দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সোমবার ২ ফেব্রুয়ারি বিকেলে মহড়াকালে নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় করনীয় বিষয়গুলো প্রদর্শন করা হয়। এ সময় ভোটকেন্দ্র এলাকায় টহল, সন্দেহভাজন তল্লাশি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া কার্যক্রম অনুশীলন করা হয়। যৌথ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, সেনাবাহিনীর দুপচাঁচিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুর উদ্দিন, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সোবেদার কবিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ মইনুল ইসলামসহ যৌথ বাহিনী সদস্যগন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান বলেন,নির্বাচনের দিন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। এ ধরনের মহড়া ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সংসদ নির্বাচন ঘিরে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া

সর্বশেষ পরিমার্জন: ০১:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬