ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
ভোগান্তিতে ১২ গ্রামের মানুষ
সড়কের জায়গা দখল করে অবৈধ মার্কেট

কুমিল্লা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ৯৫ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়কের জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ একটি সড়কের সংস্কারকাজ। এতে করে অন্তত ১২ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্র ও এলজিইডি কার্যালয় থেকে জানা যায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিবপুর মার্কেট পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ ও ১৩ ফুট প্রশস্ত সড়কটির সংস্কারকাজ চলছিল।
২০২৪-২০২৫ অর্থবছরে এলজিইডির সিসিবি প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাম কনস্ট্রাকশন লিমিটেড’। কাজটি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পরে মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়।
কিন্তু সড়কের নবীপুর বাজার অংশে সড়কের জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে রাখায় কাজ কার্যত বন্ধ হয়ে যায়। ফলে পুনরায় প্রকল্পের সময়সীমা বাড়িয়ে আগামী জুন মাস পর্যন্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে নবীপুর, রসুলপুরসহ আশপাশের ১২টি গ্রামের মানুষ কুমিল্লা–সিলেট মহাসড়কসহ বিভিন্ন উপজেলা ও জেলার সঙ্গে যাতায়াত করে থাকেন। সড়কটি খুঁড়ে রেখে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা মারাত্মক সমস্যায় পড়েছেন।
নবীপুর গ্রামের বাসিন্দা মো. আক্তার হোসেন বলেন,
“দীর্ঘদিন আমাদের জমির ওপর দিয়েই এই সড়কটি ছিল। পাশেই বিপুল পরিমাণ খাস জমি থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল সেই জমি দখল করে মার্কেট নির্মাণ করেছে। ভূমি অফিসে আবেদনের পর সার্ভেয়ার সীমানা নির্ধারণ করে খাস জমি থেকে মার্কেট সরানোর নির্দেশ দিলেও দখলদাররা তা মানছে না।”
মার্কেট মালিক পক্ষের প্রতিনিধি বশিরুল আলম দাবি করেন, “আমরা যখন মার্কেট নির্মাণ করি তখন পাশে প্রশস্ত সড়ক ছিল। যদি প্রমাণ হয় মার্কেটটি ১ নম্বর খাস খতিয়ানের জমিতে, তাহলে আমরা তা সরিয়ে নেব।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. খোরশেদ আলম বলেন, “নবীপুর বাজারের জায়গাটি অবমুক্ত না হওয়ায় কাজ সম্পন্ন করা যাচ্ছে না। কয়েকবার ভেকু নিয়ে গেলেও ফিরে আসতে হয়েছে। বাধ্য হয়ে কাজ বন্ধ রাখতে হচ্ছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন জানান, “১ নম্বর খতিয়ানের খাস জমিতে মার্কেট নির্মাণ করে রাখার বিষয়টি আমাদের জানা আছে। মালিকরা স্বেচ্ছায় মার্কেট সরিয়ে না নিলে জনস্বার্থে ভলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে।”
উপজেলা প্রকৌশলীর বদলি ও নতুন প্রকৌশলী যোগদান না করায় এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
(কুমিল্লা) প্রতিনিধি



















