ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সড়ক দুর্ঘটনায় জামালপুরে বাইসাইকেল আরোহীর মৃত্যু  

আব্দুল আওয়াল : জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটির (নসিমন) ধাক্কায় মোঃ সাইদুর রহমান (৪২) নামের এক বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) সকাল  ০৮:১০ ঘটিকায় দেওয়ানগঞ্জ থানাধীন দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের জমিরা কান্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮:১০ মিনিটে নিহত সাইদুর রহমান জামিরা কান্দা এলাকা থেকে বাইসাইকেলযোগে জামালপুর-দেওয়ানগঞ্জ প্রধান সড়কে উঠছিলেন। এ সময় ইসলামপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ভটভটি (নসিমন) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহতের পরিচয়  মোঃ সাইদুর রহমান (৪২) পিতা: মোঃ শামসুল হক মিয়া মাতা: সালেহা বেগম গ্রাম: বাহেরচর ডাকঘর: দূরমুট থানা: মেলান্দহ, জেলা: জামালপুর।
বর্তমানে ঘটনার পর দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ শুরু করেছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

আগামী ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

সড়ক দুর্ঘটনায় জামালপুরে বাইসাইকেল আরোহীর মৃত্যু  

সর্বশেষ পরিমার্জন : ০১:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬