ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল বিএনপি-শাহজাহান মিঞা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:১২:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৮ বার পঠিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনি ধি: সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল বিএনপি,৭১ এ পরাজিত শক্তি জামায়াত ইসলাম ইসলামকে নষ্ট করছে এদের ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে – বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর হাই স্কুল মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। জামায়াত ইসলাম কোন ইসলামী দল নয় বরং এরা ইসলামকে নষ্ট করছে। তিনি আরও বলেন, জামায়াত ১৯৭১ কে মুছে দিতে চাই। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি ততদিন সেটা হতে দিবোনা। এসময় সকলকে জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা।
আরও পড়ুন:
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)


















