ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সদস্য গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ৬৪ বার পঠিত
কুড়িগ্রামের উলিপুর থানায় সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ আসাদুজ্জামান বাবলু (৪৮)। তিনি মৃত মহির উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বাবলুর বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন অনন্তপুর গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও সন্ত্রাসবিরোধী আইনের আওতাভুক্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, “সন্ত্রাস দমন আইনের ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনে রিমান্ড আবেদন করা হতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ১০:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫