ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সমাজের চিত্র তুলে ধরতে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য: অ্যাড. সৈয়দ জহুরুল আলম

সাদিকুল ইসলাম, বগুড়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৪৬ বার পঠিত
সাদিকুল ইসলাম, বগুড়া: সংবাদপত্র সমাজের দর্পণ এবং সাংবাদিকরা সমাজের বার্তাবাহক। সমাজের প্রকৃত চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরতে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকদের লেখার মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে, যার মাধ্যমে মানুষ ভালো-মন্দ বিচার করতে পারে। তবে অপসাংবাদিকতা রোধে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিয়ম-নীতি মেনে চলতে হবে।
শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেলে বগুড়ার মাটিডালী বিমানমোড়স্থ মাহাথির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।
তিনি আরও বলেন, প্রকৃত সংবাদকর্মীরা দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজের সব ধরনের অবক্ষয় রোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ অপরাধ করলে সে যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের নির্ভীকভাবে কলম ধরতে হবে। সত্যের জয় একদিন সুনিশ্চিত।
সদর উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শহিদুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, জিয়া পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাহবুবুল হাসান শাহীন, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এস এম ইউসুফ বাদল, প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, উপদেষ্টা আলহাজ আতাউর রহমান টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. মোজাফফর হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং ছাত্রনেতা কাওসার সিয়াম।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার সভাপতি শাফায়াত সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ রসুল খন্দকার, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান জিহাদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক শামিম হোসেন, প্রচার সম্পাদক কামরুজ্জামান সম্পদ, নির্বাহী সদস্য ফজলে রাব্বি, হাসিবুল হাসান আরিফ এবং সদস্য সাদিকুল ইসলাম, ইসরাফিল শেখ বিজয় ও বায়জীদ হোসেন বাপ্পি।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সমাজের চিত্র তুলে ধরতে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য: অ্যাড. সৈয়দ জহুরুল আলম

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬