ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্ট্রোকে মারা গেলেন জামায়াত নেতা

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৩৫ বার পঠিত
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : মুফতি আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।সোমবার ১৯ জানুয়ারী বিকাল ৪ টার দিকে  কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস  চত্তরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় মঞ্চেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সমাবেশস্থলে শোকের ছায়া নেমে আসে। কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় এবং উপস্থিত নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জানান, অধ্যাপক আবুল হাশেম দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার ইসলামী রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে দল একজন অভিজ্ঞ ও প্রবীণ নেতাকে হারাল।
মরহুমের মৃত্যুতে রাজনৈতিক ও ধর্মীয় মহলে শোকের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্ট্রোকে মারা গেলেন জামায়াত নেতা

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬