ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ: দারিদ্র্য মোচনে মতবিনিময় সভা

জিয়াউর রহমান, মাগুরা
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৪ বার পঠিত

জিয়াউর রহমান, মাগুরা: মাগুরার শ্রীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরার ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোঃ সামসুর রহমানের সভাপতিত্বে উক্ত সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সালেক মূহিদ। ইসলামিক ফাউন্ডেশনের শ্রীপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: মহি উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামার পাড়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান ,উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মোঃ লিয়াকত আলী, মডেল কেয়ারটেকার আব্দুল খালেক, সাধারণ কেয়ারটেকার আবু জাফর, মোঃ জিয়াউর রহমান, ওয়াহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভায় যাকাতের গুরুত্ব, সরকারি ফান্ডে যাকাত জমা দেওয়ার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও পুনর্বাসনের ওপর বিশেষ জোর ও বিত্তবানদের প্রতি তাঁদের যাকাতের অর্থ সরকারি ফান্ডের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পুনর্বাসন এবং দারিদ্র্য বিমোচনে ব্যবহারের আহ্বান জানানো হয় । আলোচনা ও মতবিনিময় শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সমিতির সভাপতি আক্তারুজ্জামান ।



















