ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
রাজনীতিতে ঐক্যের আহ্বান
সর্বদলীয় অংশগ্রহণে মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল

ইমরোজুল ইসলাম, মাগুরা
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ৫২ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মাগুরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল এক অনন্য সর্বদলীয় মিলনমেলায় পরিণত হয়েছে। ৪ মার্চ ২০২৬ বুধবার বিকেল ৪টায় স্থানীয় নোমানি ময়দানস্থ মাগুরা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা জেলা আহ্বায়ক আলী আহমেদ বলেন, শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে আশাবাদ সৃষ্টি হয়।
মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম.বি. বাকের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
এছাড়াও বিএনপি, ১১ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এম.বি. বাকের বলেন, আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না; সামনে এগিয়ে যেতে চাই। কোনো ভেদাভেদ নয়, একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে যা কিছু প্রয়োজন, জামায়াতে ইসলামী সে জন্য প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এ ধরনের অন্তর্ভুক্তিমূলক আয়োজনের জন্য উপস্থিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান।



















