ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের পর শহীদ নামে এক যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ৭৪ বার পঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি:: পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তকর তথ্য প্রচারের অভিযোগে খান সহিদ ওরফে ডলার সহিদকে গ্রেফতার করেছে পুলিশ। পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ এর করা অভিযোগের ভিত্তিতে সহিদকে শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শহীদ পিরোজপুর পৌরসভার মসিদ বাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুই জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তকর তথ্য প্রকাশ করে যা দ্রুত‌ই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ার তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের পর শহীদ নামে এক যুবক গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ১০:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫