ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৩৫ বার পঠিত

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)
গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে১১টা পর্যন্ত বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যসহ সাধারণ মানুষ অংশ নেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল আজম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিপোর্টস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি জিএম নুরুন্নবী, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফার কামাল, সিনিয়র সাংবাদিক হোসাইন বিন আফতাব, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, আব্দুল আলিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু চাঁদাবাজির ভিডিও ধারনের জন্য তুহিন ভাইকে হত্যা করা হয়নি। বরং তার সৎ সাংবাদিকতায় যারা নানাভাবে বেকায়দায় পড়েছে তাদের ইন্ধনে এমন জঘন্যতম হত্যাকান্ড ঘটানো হয়েছে। সাগর-রুনির হত্যার আজও বিচার হয়নি- উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাবশালীদের মদদে একের পর এক সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে। দেশের প্রচলতি আইনের যথাযথ প্রয়োগ না থাকায় সাধারন নিরীহ মানুষের শেষ আশ্রয়স্থল সাংবাদিকরা পর্যন্ত আজ নিরাপদ নয়। বক্তারা আরো বলেন, খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করায় কেন্দ্রীয় যুবদলের সহ-বনবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম স্ংবাদিকদের প্রাননাশের হুমকি দিয়েছে। অবিলম্বে হুমকিদাতা এসব কেন্দ্রীয় এবং উপজেলা যুবনেতাসহ গাজীপুরের সাংবাদিক তুহিনের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়, মানববন্ধন থেকে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবু সাঈদ, জাহিদ সুমন, মুনসুর হোসেন, আশিকুর রহমান, আলফাত হোসেন,আব্দুল কাদের, যোবায়ের মাহমুদ, আবু মুছা, রনজিৎ বর্মন, হুদা মালি, গাজী মিশু, মিজানুর রহমান, সুলতান শাহাজান, অনাথ মন্ডল, আলমগীর হায়দার, রাজীব রায় চৌধুরী, আমিনুল হক বকুল, মোহাম্মদ আলী, কামরুজ্জামান, লিটন, সাহেব আলী, আনিছুর রহমান, মিলন প্রমূখ।
আরও পড়ুন:



















