ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাংবাদিক টিপু’র মুক্তি ও তালার ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৬৭ বার পঠিত

দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৩ এপ্রিল/২৫) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা। সঞ্চালন করেন গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর শাখার সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), বিএমএসএফ গৌরীপুরের কার্য্যনির্বাহী সদস্য মো. কামাল উদ্দিন, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, আশিকুর রহমান রাজিব, সাংবাদিক ঐক্য ফোরামের সুপক রঞ্জন উকিল, মতিউর রহমান খান, আবুল কালাম আজাদ, আশিকুর রহমান, জনি হামিদ প্রমুখ।
এছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, দৈনিক যুগান্তরের তাড়াইল প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
আরও পড়ুন:


















