ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাউথ খালীর উত্তর তাফালবাড়ি নিজ বাড়িতে এনায়েতের জানাজার নামাজ সম্পন্ন

শহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১২৭ বার পঠিত

গত ২১ এপ্রিল ২০২৫, ৪ নং সাউথ খালি ইউনিয়নের উত্তর তফালবাড়ি গ্রামের কৃষক এনায়েতকে একটি সঙ্ঘবদ্ধ দল পরিকল্পিতভাবে মৃত্যুর উদ্দেশ্যে মারপিট করে, পরে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দিয়ে একই এলাকার পার্শ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা আলকাজ হাওলাদার এর পরিত্যক্ত বাগানে ফেলে রেখে যায়। আত্মীয়-স্বজন রাতভর খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন সকালে এনায়েতের সন্ধান মিলে তাৎক্ষণিক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে গতকাল সকাল সাত ঘটিকার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ইউনিটে এনায়েত মৃত্যুবরণ করেন। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষ করে বাড়িতে নিয়ে আসে আজকে তার নিজ বাড়িতে জানাজা শেষে কবরস্থ করা হয়।
মৃত্যু এনায়েতের জানাজায় উপস্থিত ছিলেন, মোড়েলগঞ্জ শরণখোলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী খায়রুজ্জামান শিপন, উপস্থিত ছিলেন, উপজেলার জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপস্থিত ছিলেন মাওলানা মোস্তফা জামান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়েত ইসলামী শরণখোলা উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন, শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ, ও বাংলাদেশ জামায়ত ইসলামীর সদস্য সহ এলাকার অনেকে।
আরও পড়ুন:


















