ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
সাবেক উপদেষ্টা আসিফের বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

মোঃ মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ৬০ বার পঠিত

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরের বিএনপির কার্যালয় থেকে মুরাদনগরের সর্বস্তরের জনগনের ব্যানারে ঝাড়ু হাতে নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ এবং মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ আরও অনেকে।বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই সম্মানিত রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন। তারা বলেন, কায়কোবাদ একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা তাকে হেয় করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, কায়কোবাদের বিরুদ্ধে নতুন করে কোনো ষড়যন্ত্র বা মিথ্যাচার করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, কিছু ফেসবুক পেইজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে কায়কোবাদকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রেক্ষাপট:
মঙ্গলবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণ খেলাপির পাশাপাশি তুরস্কের নাগরিক এমন মন্তব্যের পরই এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।


















