ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার

আব্দুল আওয়াল :

জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২:০০ ঘটিকার সময় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ পৌর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রেজাউল করিম (৫০)। তিনি দেওয়ানগঞ্জ পৌর এলাকার নির্বাহী এলাকার বাসিন্দা মৃত মাহফুজুর রহমান ও রেজিয়া মাহফুজের ছেলে। রেজাউল করিম সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের এপিএস ছিলেন এবং দলীয়ভাবে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় তাঁর অবস্থানের গোপন খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাঁকে আটক করে। গ্রেপ্তারকৃত আসামিকে বর্তমানে দেওয়ানগঞ্জ মডেল থানা হাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৮:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬