সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া মাহফিল

- সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ৯২ বার পঠিত

পিরোজপুর অফিস :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি (বরিশাল বিভাগ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আহমদ সোহেল মনজুর সুমন, সভাপতি, ভান্ডারিয়া উপজেলা বিএনপি, সাবেক সহ-সভাপতি, পিরোজপুর জেলা বিএনপি এবং পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলন খলিফা, সভাপতি, ইকড়ি ইউনিয়ন বিএনপি। এ সময় ইকড়ি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় এক অবিসংবাদিত নেত্রী। আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিল শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



















