ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
সাভারে গ্যাস লিকেজর বিস্ফোরণে আহত তিনজন

আকতার হোসেন, সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাস লিকেজে বিস্ফোরণে পাঁচ বছরের শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের মালিকানাধীন দোতলা ভাড়াবাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাঁদের মেয়ে তানহা (৫)। জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় এবং তাঁর স্ত্রী একটি চামড়াজাত পণ্যের কারখানায় চাকরি করেন। তাঁদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত পরিবারটি।
সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিবেশীরা। পরে তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
প্রতিবেশী হাবিব বলেন, ‘সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে। এতে তারা তিনজনই দগ্ধ হয়। শিশুটিই বেশি দগ্ধ হয়েছে। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। বিস্ফোরণে তাঁদের ঘরের জানালাও বেঁকে গেছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।’
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়, অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:





















