ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
সাভারে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে কাজ করছে আইওএম

সাভার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩২ বার পঠিত

সাভারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কর্তৃক নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ ফেব্রুয়ারী, রবিবার সকালে বিদেশ গমন বিষয়ক জনসচেতনতা মূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নিরাপদ, সুশৃঙ্খলা ও নিয়মিত, অভিবাসন নিশ্চিত করার লক্ষে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সাভার উপজেলাধীন সাভার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ধরেন্দ্রা গির্জা রোডে মিল্টন মেম্বারের কার্যালয়ে এই জনসচেতন মূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় এলাকায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে এবিষয়ে আলোচনা করা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসন-সম্পর্কিত বার্তা প্রচার ও রেফারেল সেবা প্রদানের লক্ষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সচেতন ও সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই আলোচনা সভার মূল লক্ষ ও উদ্দেশ্য। উক্ত আলোচনা সভায় অভিবাসীদের অভিবাসনের সিদ্ধান্ত নেয়ার আগে কী কী বিষয় বিবেচনা করতে হবে, অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারী নিয়ম মেনে নিরাপদে বিদেশ গমনের বিষয়ে বিস্তারিত আলোচনা করাহেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন: ঢাকা জেলা ম্যানেজার- ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিসার মোঃ দেলোয়ার হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সত্য প্রিয় আহমেদ পার্থ- ডেস্ক অফিসার, কাউন্টার ট্রাফিকিং প্রকল্প (ইএসডিও)। এ সময় উপস্থিত ছিলেন, সাভার সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার জন মিল্টন ডি রোজারিও, বীর মুক্তিযোদ্ধা সিলভে ষ্টার গমেজ, শিক্ষক রেবা সামদ্দার, মনু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে সভায় আলোচিত বিষয়সমূহ স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে প্রচারের প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সাথে তাদের এলাকায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলে মিলে কার্যকর ভূমিকা রাখবেন বলে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন।
আরও পড়ুন:





















