ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সিবিও গঠন ও নিবন্ধন প্রক্রিয়া বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • আব্দুল আওয়াল
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পঠিত
আব্দুল আওয়াল:   জামালপুরের ইসলামপুরে সিবিও (CBO) গঠন ও নিবন্ধন প্রক্রিয়া বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ইসলামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে পরিচালিত জেসমিন প্রকল্পের মাধ্যমে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খলিল উল্লাহ, রবিউল আউয়াল, আব্দুস সামাদসহ আরো অনেকে।
ওরিয়েন্টেশনে সিবিও গঠনের প্রয়োজনীয়তা, নিবন্ধন প্রক্রিয়া, সংশ্লিষ্ট নিয়ম-কানুন, সাংগঠনিক কাঠামো এবং কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি সিবিওর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি, সংগঠনকে কার্যকর ও টেকসই করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার বিষয়েও আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশনে নোয়ারপাড়া, গোয়ালেরচর ও পার্থশী ইউনিয়নের জেসমিন প্রকল্পের উৎপাদক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

আগামী ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

সিবিও গঠন ও নিবন্ধন প্রক্রিয়া বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬