ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সিরাজগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী টুকু’র মতবিনিময় সভা

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট সি জেনারেল হাসপাতালে সেবার মান উন্নয়ন,অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিজস্ব সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডা. শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা প্রদান, রোগীর ভোগান্তি কমানো, দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং হাসপাতালের সার্বিক সেবা ব্যবস্থা আরও গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যাতে কোনো ধরনের হয়রানি বা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, আরএমও ডা. মো. শিমুল তালুকদার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, মো. রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সেবার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সিরাজগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী টুকু’র মতবিনিময় সভা

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬