ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সুন্দরবনে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট):   পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের বনরক্ষীরা শনিবার (২৭ জুন) সকালে সুন্দরবনের কটকা অভয়ারণ্যের নদীতে টহল কালে বদর উদ্দিন খালে একটি জেলে নৌকায় জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়। বনরক্ষীরা ৩ জেলেকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
জব্দ করা হয় ট্রলারসহ মাছ ধরার জাল  ও অন্যান্য সরঞ্জাম। আটক জেলেরা হচ্ছে, শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মোঃ সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের মোঃ বেল্লাল হাওলাদার। আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে।
কটকা অভয়ারণ্যে আটক জেলেরা বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ধরছিলো। আটক জেলেদের বিরদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের শনিবার (২৭ জুন) বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

Share this news as a Photo Card

12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সুন্দরবনে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক

সর্বশেষ পরিমার্জন : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬