ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সুন্দরবন থেকে অস্ত্র গোলাবারুদ সহ বনদস্যুদলের ১ সহযোগী আটক

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৫৮ বার পঠিত

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর ১ সহযোগীকে আটক করেছে কোষ্টগার্ডের সদস্যরা ।
গতকাল শনিবার ২৭ এপ্রিল বিকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানী এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিন করেছেন কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল ৫ টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১ টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর সদস্য মোঃ বিল্লাল হোসেন (৩৩) কে আটক করা হয়। আটক বিল্লাল খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।
আটকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছে।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:


















