ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮১ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন করেন সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির দাতা আরফান আলী প্রধান, মিজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সদর উদ্দিন শেখ খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচাল সালাহ্ উদ্দিন আহমেদ মিলন বলেন, “এই প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”
শেষ দিনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আরও পড়ুন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


















