সেচ ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের আঘাতে আহত এক ॥ আটক এক

- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৬৪ বার পঠিত

হালুয়াঘাটের নাগলা বাজারে প্রতিপক্ষকে মসজিদে ঢুকে কুপিয়ে জখম করেছে । দীর্ঘদিন যাবত সেচ ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে রুস্তম ফকির গং ও প্রতিপক্ষ হাফিজ উদ্দিন গংগের সাথে বিরোধ চলে আসছিল। গত ৫/২/২৫ বুধবার সন্ধ্যায় হাফিজ গং সহ বেশ কয়েকজন স্থানীয় বাজারে একটি দোকানে ইফতারের প্রস্তুতিকালে,প্রতিপক্ষ রুস্তম ফকির গং এর লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি শুটা নিয়ে অতর্কিত তাদের উপর হামলা করে।
সূত্র বলেন ইফতারের সময় রাসেল ফকির, সায়েম ফকির, রুস্তম আলী ফকির, আশিক ফকির, দিপু ফকির, জুয়েল ফকির, রিফাত খান ও আরো অনেকে এক সাথে জড়ো হয়ে দেশীয় অস্ত্র দিয়ে রবিন ফকিরকে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে।এ সময় আত্ম রক্ষার্থে রবিন ফকির দৌড়ে পাশ্ববর্তী মসজিদে আশ্রয় নেয় সেখানেও হামলাকারীরা তাকে বিভিন্ন আঘাত ও এলোপাতারী কুপিয়ে জখম করে রক্তাক্ত করে। এসময় হামলা কারীরা প্রতিপক্ষ সোহেল ফকিরের দোকানে ঢুকেও ভাংচুর করে। জানা যায় ঘটনা চলাকালে হামলাকারীরা মুমুর্ষ রোগীবাহি একটি এম্বুল্যান্সেও ভাংচুর চালায়।পরে এম্বুল্যান্সে থাকা ওই রোগীর মৃত্যু হয়েছে। আহত রবিন কে মসজিদ থেকে মুসুল্লিরা উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠান ।
এই বিষয়ে জয়নাল ফকির বলেন,তারা বিগত সরকারের আমল থেকে আমাদের উপর দলীয় প্রভাবে নির্যাতন করে আসছিলো। সে সময় অনেক বার আইনের আশ্রয় নিতে গিয়ে ও পারি না।
এ বিষয়ে হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, মসজিদ থেকে ভিকটিমের রক্তাক্ত জামাকাপড় উদ্ধার করা হয়েছে, একজনকে পার্শ্ববর্তী উপজেলা ফুলপুর থাকে আটক করা হয়েছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


















