ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সোনাতলায় পাচারের অভিযোগে ৩৮ বস্তা সরকারি সার জব্দ

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া)

বগুড়ার সোনাতলায় অবৈধভাবে সরকারি বরাদ্দের সার অন্যত্র পাচারের অভিযোগে ৩৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সোনাতলা পৌরসভার ঘোড়াপীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২০ বস্তা ইউরিয়া ও ১৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার ছিল। জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা নয়ন চন্দ্র শীলের জিম্মায় নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন এর উপস্থিতিতে জব্দ কার্যক্রম সম্পন্ন হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা ৩৮ বস্তা সার প্রায় ১৯ জন স্থানীয় কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ইউরিয়া সার প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা এবং ডিএপি সার প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা দরে কৃষকদের কাছে বিক্রি করা হয়। এ হিসাবে ২০ বস্তা ইউরিয়ার মূল্য ২৭ হাজার টাকা এবং ১৮ বস্তা ডিএপির মূল্য ১৮ হাজার ৯০০ টাকা—মোট ৪৫ হাজার ৯০০ টাকা। এ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অধিক লাভের আশায় সরকারি বরাদ্দের সার বগুড়া জেলার মোকামতলা থেকে পার্শ্ববর্তী গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

সোনাতলায় পাচারের অভিযোগে ৩৮ বস্তা সরকারি সার জব্দ

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬