ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সোনাতলায় বার্মিজ টিপ চাকুসহ যুবক গ্রেপ্তার

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া):   বগুড়ার সোনাতলায় অভিযান চালিয়ে একটি বার্মিজ টিপ চাকুসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাঁকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ৭ অক্টোবর দিবাগত রাতে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতের জরুরি দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর ভেলুরপাড়া গ্রামে ফুলবাবুর বাড়ির টংয়ের সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানে দেহ তল্লাশি করে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধারসহ মো. সৈকত হোসেন মান্নাকে (২১) গ্রেপ্তার করা হয়।
সৈকত সোনাতলার হলিদাবগা এলাকার রোস্তম মন্ডল চেয়ারম্যানের বাড়ির পেছনের বাসিন্দা মো. মহিদুল বেপারীর ছেলে।
এ ঘটনায় সোনাতলা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ই) ধারায় মামলা (নম্বর-০৬) করা হয়েছে।
সোনাতলা থানার ওসি কবীর হোসেন বলেন, “বার্মিজ চাকুসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Share this news as a Photo Card

12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সোনাতলায় বার্মিজ টিপ চাকুসহ যুবক গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬