সোনামসজিদ চেকপোষ্টে বিজিবি কর্তৃক স্বর্ণের বার সহ আটক-১

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৫৭ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে স্থলবন্দর চেকপোষ্টে আজ ১২ মার্চ বৃহস্পতিবার ২০২৬ তারিখ আনুমানিক ১৭:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী নাগরিক মোঃ সানি মাই (২৭), পাসপোর্ট নং-A12776759, পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-বড় বড়াই কাউরাইদ, পোস্ট-জয়ধরখালি, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে আটক করে। উক্ত ব্যক্তির নিকট ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবি’র আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিং-এ ধরা পড়ায় তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে ০২টি স্বর্ণের (বাংলাদেশী খাঁটি স্বর্ণ) বার পাওয়া যায়। বার ০২টি স্বর্ণ জুয়েলারী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরীক্ষা করতঃ এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। যার ওজন ২৩১.৮১ গ্রাম স্বর্ণ । বর্তমান বাজার মূল্য-৫৩,৯৪,৬০০/- (তিপান্ন লক্ষ চুরানব্বই হাজার ছয়শত) টাকা। আটককৃত ব্যক্তিকে মামলা করতঃ রাতেই শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক, বিজিবি সকল অপকৌশল প্রতিরোধে সজাগ রয়েছে।


















