ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২৫ বার পঠিত
নড়াইল প্রতিনিধি:  নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার  সময় ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার( ৭ এপ্রিল) সকালে নড়াইলের লোহাগড়ার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন আকরাম মোল্যা (৬২)। তিনি লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে আকরাম মোল্যা সকালে  নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্কুলে দিতে বাড়ি থেকে বের হন।
  স্কুলে নাতিকে দিয়ে আবার বাড়ি ফিরছিলেন আকরাম। এসময় চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়।   ঘটনাস্থলেই তিনি  মারা যান।
 লোহাগড়া থানার এস,আই আজিজুল তালুকদার বলেন,  মরদেহ টি উদ্ধার করে সরিয়ে রেখেছি।  আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তাঁরা এসে আইনগত ব্যবস্থা নেবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৪:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬